শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

নিউজ রুম / ৯২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :
কক্সবাজার-০১ ( চকরিয়া-পেকুয়া ) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের শাস্তির দাবিতে পেকুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষঅংশ গ্রহন করেন। ‎
বৃহস্পতিবার ‎সকাল ১০ টায় পেকুয়া বাজারস্থ সদর ইউনিয়ন পরিষদ মাঠে জমায়েত হন বিক্ষোভকারিরা। পরে গ্রেপ্তার স্থানীয় সাবেক সংসদ সদস্য জাফর আলমের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পেকুয়া চৌমুহনী চত্বরে এসে সমবেত হয়।
পরে সেখানে দলীয় কর্যালয়ের সামনে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হায়দার, যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবক দল সভাপতি আহসান উল্লাহ সহ আরও অনেক। ‎ ‎
এসময় বক্তারা বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি জাফর আলম গত ২০১৮ সালে নির্বাচনে রাতে কেন্দ্র দখল করে
ব্যালেট সীল মেরে বক্সে ঢুকিয়ে দেন। তিনি অবৈধভাবে এমপি হয়ে চকরিয়া ও পেকুয়ার মানুষের উপর অত্যাচার চালান। ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ মানুষ হত্যা, চাঁদাবাজি, দখলবাজি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন।
তার এসব অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁশির দাবি জানান বক্তারা। ‎ ‎
এদিকে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে থেকে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করেন আইনশৃঙ্খলা বাহিনী। ‎ ‎
উল্লেখ্য, পেকুয়া থানায় দায়ের তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।


আরো বিভিন্ন বিভাগের খবর