শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

পেকুয়ায় ১৬একর চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা

নিউজ রুম / ৭৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

পেকুয়ায় প্রায় ১৬ একর চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিল চিহ্নিত দুর্বৃত্তরা।বাঁধ কাটায় ঘেরের প্রায় ১০ লক্ষ টাকার পোনার ক্ষতির সহ যেকোন সময় এনিয়ে বড় ধরণের সহিংসতা হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্হানীয়রা।
রবিবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ চিংড়ি ঘেরে হানা দেয় এবং চারটি স্থানে বাঁধ কেটে দেয়। হামলার সময় তারা ঘেরের মালিক ফজল করিমকে মারধরেরও চেষ্টা করে। দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে স্থানীয় নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়ে হামলাকারীদের প্রতিরোধ করে।
চিংড়ি ঘেরের মালিক ফজল করিম জানান, তিনি চাঁদপুরের রফিকুল ইসলাম বীর উত্তম (সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী)-এর মালিকানাধীন জমি এক বছরের জন্য ৯ লক্ষ টাকা দিয়ে ইজারা (এফিডেভিটের মাধ্যমে) নেন। এরপর থেকে সেখানে লবণ ও চিংড়ি চাষ করে আসছেন। দুই মাস আগে তিনি প্রায় চার লক্ষ টাকার বাগদা চিংড়ির পোনা ছাড়েন। কিন্তু সরকারের পটপরিবর্তনের পর থেকে এলাকার একটি প্রভাবশালী গোষ্ঠী জমিটি দখলের পাঁয়তারা শুরু করে।এমতাবস্থায় রোববার সকাল ১১টার দিকে নতুনঘোনা এলাকার মৃত নুরুল হকের পুত্র জমির উদ্দিন ও তার ছেলে গিয়াস উদ্দিন, বামলুর পাড়ার মৃত অলি মিয়ার পুত্র গিয়াস উদ্দিনসহ আরও অনেকে মিলে সিএনজি গাড়িযোগে ঘেরে হামলা চালায়। হামলার নেতৃত্বে ছিলেন মহি উদ্দিন, জাফর আলমের পুত্র জাহাঙ্গীর, রফিকের পুত্র, শামসুদ্দিনসহ অন্তত ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত।পরে তারা ঘেরের বাসাতেও হামলা চালায়।হামলার ভিডিও ধারণ করা মোবাইলটিও ছিনিয়ে নেন।ফলে ঘের করা অনিশ্চিত হয়ে পড়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল মোস্তফা বলেন,এ বিষয়ে কেউ অবগত আমাকে এখনো অবগত করেনি।এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর