শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

রাজাপালং এমদাদুল উলুম মাদ্রাসায় বৃহৎ ইসলামিক লাইব্রেরি স্থাপনের ঘোষণা দিলেন শাহজাহান চৌধুরী

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় একটি বৃহৎ ইসলামিক লাইব্রেরি স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ফাজিল ১ম বর্ষ সেশন ২০২৪-২৫ এর নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আল্লাহ যদি আমাকে হায়াত দেন যদি জনগণ আবারও আমাকে তাদের সেবক হিসেবে সংসদে পাঠায়, তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় একটি বৃহৎ লাইব্রেরি প্রতিষ্ঠা করব। আর সেই লাইব্রেরিতে প্রাচ্যদেশ থেকে সংগৃহীত ইসলামিক রিসোর্স বই থাকবে, যাতে শিক্ষার্থীরা উন্নত ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে। পাশাপাশি, মাদ্রাসায় একটি আধুনিক লিফটসহ বহুতল ভবন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই হবে।
অনুষ্ঠানে প্রয়াত আলেমদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। বিশেষভাবে স্মরণ করেন—মাওলানা আয়াজ , হাফেজ আব্দুস সালাম, মাওলানা জমির উদ্দিন, নুর আহমদ, কলিম উল্লাহ এবং খায়রুল বশরসহ অন্যান্য আলেমদের, যাঁরা দ্বীনের খেদমতে এই প্রতিষ্ঠানে অসামান্য অবদান রেখে ইন্তেকাল করেছেন।
মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী,  উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক মুহিবুল্লাহ, অধ্যাপক আবুল ফজল।
অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক এ কে এম জসিম উদ্দিন,  দিদারুল আলম খোকন, সাংবাদিক ইমরান সহ শিক্ষক শিক্ষিকা নবীন-প্রবীণ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আমিন।


আরো বিভিন্ন বিভাগের খবর