শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে সেমিনার তৃনমুল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক গুলোকে আধুনিকায়ন করা হচ্ছে

নিউজ রুম / ১১৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

আবরার চৌধুরী :
দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা নিশ্চিতে বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক গুলোকে আরো আধুনিকায়ন এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।
এ ক্ষেত্রে ক্লিনিক গুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং জনবল বাড়ানোর পদক্ষেপ নেয়া হবে।

কক্সবাজারে আজ শুক্রবার সকালে প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ে এক সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের প্রধান মোহাম্মদ আক্তারুজ্জামান উপরোক্ত কথা বলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো সালাহউদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা জানান তৃনমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। নানা সীমাবদ্ধতা সত্বেও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরা জনগনকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।

অবকাঠামো গত উন্নয়নের পাশাপাশি সারাদেশের কমিউনিটি ক্লিনিক গুলোকে আরো আধুনিকায়নে বাজেট বাড়ানো হবে বলে আশ্বাস দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

সেমিনারে কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা মাহমুদুল হক অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান সহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ জেলা পর্যায়ের কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা চিকিৎসক মিডিয়া কর্মী ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর