শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণা এবং জুলাই সনদপত্র হতে হবে-নাহিদ ইসলাম

নিউজ রুম / ১০৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন অন্যথায় সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করা হবে। বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণা এবং জুলাই সনদপত্র হতে হবে।

নাহিদ ইসলাম আরো বলেন কে পিআর বুঝে কে পি আর বুঝেন না এজন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সরকার চায়। উচ্চ কক্ষে পেয়ার হতে হবে। নির্বাচন কমিশন , দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। আমরা আহ্বান জানাবো জনগণের দিকে তাকিয়ে , বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যেন সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। এবং এই সংস্কার কোন দলের পক্ষে নয়, কোন দলের বিপক্ষে নয়, বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে। ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হচ্ছি। কেমন কক্সবাজার চাই তার রূপরেখা সেখান থেকে ঘোষণা করা হবে। কেমন বাংলাদেশ আমরা চাই ‌। জুলাই ঘোষনা এবং জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়বো।

 শনিবার দুপুরে কক্সবাজারে জুলাই পদযাত্রা ও পথসভায় বক্তব্য দানকালে নাহিদ ইসলাম উপরোক্ত কথা বলেন।

নাহিদ বলেন, জুলাই – আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ আপনাদের সন্তানরা রক্ত দিয়েছে। শহীদদের রক্তের সিড়ি বেয়ে জুলাই সনদ ও সংস্কার আদায় করে ছাড়বো।

জনসভায় এনসিপির মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি দল সংস্কারের বিপক্ষে,  নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এজন্য নির্বাচন কমিশন সংস্কার ও পূণর্গঠন করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার বাস টার্মিনাল থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর ময়দানের পথসভায় যোগ দেন এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ( ১৯ জুলাই) কক্সবাজার এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতারা।

বক্তব্যের শেষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে কক্সবাজারে শহীদ রোহিঙ্গা নাগরিক নুরুল মোস্তফাকে সরকারের গেজেটভূক্ত করারও দাবি জানান নাহিদ ইসলাম।
এর আগে দুপুর পৌণে ১ টায় কক্সবাজার কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে এনসিপি কেন্দ্রিয় নেতাদের প্রতিনিধি দলটি পদযাত্রা সহকারে কক্সবাজার শহর অভিমুখি রওনা দেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ২ টার দিকে পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে এসে পৌঁছায়। এসময় সড়কের উভয় পাশে এনসিপি নেতাদের একনজর দেখতে অসংখ্য উৎসুক জনতার ভিড় জমে। এনসিপি নেতারা জনসভাস্থলে পৌঁছালে মুহুর্মুহু শ্লোগানে নেতাকর্মিরা স্বাগত জানান।
কেন্দ্রিয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, দলের দক্ষিণাজ্ঞলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রিয় নেতা ডা. তাসলিম জারা, অনিক রায় প্রমুখ।

পদযাত্রা ও পথসভায় উপস্থিত অংশ নিয়ে বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী ডা তাসনীম জারা এস এম সুজা উদ্দিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জনসভা শেষে বিশাল গাড়ির বহর নিয়ে জুলাই পদযাত্রাটি পার্বত্য জেলা বান্দরবানের উদ্দেশ্য যাত্রা করে। পথিমধ্যে ঈদগাও, চকরিয়া, চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়ার বিভিন্ন পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এনসিপির পদযাত্রা ও পথসভা উপলক্ষে শহর ও মহাসড়কে আইনশৃংখলা বাহিনী সক্রিয় ছিলো।


আরো বিভিন্ন বিভাগের খবর