শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নিউজ রুম / ১১৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এ মেলার উদ্বোধন ও উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন এবং কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফ অঞ্চলের কিছু এলাকায় এখনও সবুজ টিকে থাকলেও রোহিঙ্গা ক্যাম্পের কারণে তা ধ্বংসের মুখে। পাহাড় কেটে বসতি গড়ছে রোহিঙ্গারা, উঠছে কাঁটাতারের বেড়া। পরিবেশ অধিদপ্তরের জনবল থাকায় বনভূমি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, “বাঁচতে হলে বনভূমি রক্ষা করতে হবে, লাগাতে হবে আরও বেশি গাছ।” তিনি নিজের শৈশবের একটি আম গাছের স্মৃতিচারণ করে বলেন, গাছকে ভালোবাসলেই সবুজ বাংলাদেশ গড়া সম্ভব। সকলকে আন্তরিকভাবে গাছ লাগানো ও তা রক্ষার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৃক্ষমেলায় অংশ নিয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি ও বন সংরক্ষণমূলক সংগঠন। মেলায় গাছের চারা বিক্রির পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন বিষয়ে সচেতনতামূলক নানা উদ্যোগ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন জেলা প্রশাসক।
আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা।


আরো বিভিন্ন বিভাগের খবর