শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮

নিউজ রুম / ৮৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বিডি ডেস্ক :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে ৭৮ জন চিকিৎসাধীন আছে এবং এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকাল আটটার পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (চিকিৎসা) মো. সায়েদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করার অনুরোধ জানান। তিনি বলেন, রক্তের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে কিছু নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হতে পারে।

নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশুবাকি দুইজনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা বলে জানান সায়েদুর রহমান।

বেলা ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্ঘটনার খবর পায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। পরে নিশ্চিত করা হয় যে বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ক্যাম্পাসের একটি দোতলা ভবনে আঘাত হানে।

রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান ব্রিফ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনে নির্মিত এই যুদ্ধবিমানটি প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন।

বিমানটি ভবনের ওপর পড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং দগ্ধ শিক্ষার্থীদের আর্তনাদ, সন্তানের খোঁজে স্বজনদের আহাজারি ও উদ্ধারকর্মীদের তৎপরতায় এলাকা শোকস্তব্ধ হয়ে ওঠে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আহতের সংখ্যা অন্তত ১৭১ জনে পৌঁছেছে, যদিও তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর