শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনব কৌশলে পাচারকালে উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

নিউজ রুম / ৮৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

উখিয়ায় অভিনব কৌশলে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবা পাচারকারীরা তেলচালিত একটি প্রাইভেট কারে কৌশলে বসানো অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার আভিযানিক টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাচারকারীদের আটক করে। এসময় ৫০ হাজার পিস ইয়াবা ও ওয়াইন রেড রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হলেল, পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার বাসিন্দা রফিক উদ্দিনের পুত্র মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার পশ্চিম চৌধুরীপাড়া, সাবমেরিন ক্যাবল সড়ক, বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা নুরুল আবছারের পুত্র নুরুল ইসলাম (২৬) একই এলাকার নুরুল আবছারের আরেক পুত্র মো. কবির (২৩)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনের মূল হোতাদের শনাক্তের চেষ্টা চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর