শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে-মুহাম্মদ শাহজাহান

নিউজ রুম / ৮১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

আবু মিহরান :

উখিয়া-টেকনাফকে নতুন করে সাজাতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
 তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর কাছ থেকে ফ্যাসিস্ট সরকার যা কিছু কেঁড়ে নিয়েছিল, সবকিছুই মহান আল্লাহ আবারও ফিরিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনও জামায়াতে ইসলামীর পক্ষে যাবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা উখিয়া টেকনাফকে নতুন করে সাজাতে চাই। অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ইউনিয়ন পরিষদে বারবার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি মানুষের খেদমত করার চেষ্টা করেছেন। ভোটের নানা অনিয়ম, কারচুপির পরেও উপজেলা নির্বাচনে তিনি সম্মানজনক ভোট পেয়েছিলেন। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনস্রোতের সামনে কালো টাকার স্রোত বিজয়ী হতে পারবে না। উখিয়া-টেকনাফবাসী আগামী নির্বাচনে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীকে বিপুল ভোটে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।
সোমবার রাতে বিআইএ মিলনায়তনে উখিয়া টেকনাফ ফোরাম আয়োজিত চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফের সাবেক বর্তমান ছাত্র দায়িত্বশীলদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ আমানের সঞ্চালনায় প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল্লাহ, চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ আনোয়ার হোসেন, এডভোকেট রফিকুল আলম, উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হক, সেক্রেটারি সুলতান আহমদ, আইআইইউসির প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, সিভাসুর সিনিয়র ডেপুটি ডিরেক্টর খলিলুর রহমান, অধ্যাপক জহির আহমেদ, মুহাম্মদ হানিফ, ছিদ্দিকুর রহমান, ইন্জি. নুরুল আবছার, ইব্রাহিম ছিদ্দিক, নুর কাশেম, জয়নাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি রুহুল আমিন, নুরুল আবছার প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে  অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, উখিয়া টেকনাফে জামায়াতে ইসলামীর বিজয়ের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। মানুষ এখন দাঁড়িপাল্লাকে সংসদে দেখতে চায়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব। আমি কালো তালিকা থেকে উখিয়া টেকনাফকে বেরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। আমাদের প্রয়োজন জন্মভূমিকে কালিমামুক্ত করা। ইসলামী আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আগামী দিনে উখিয়া টেকনাফ বাসী যেন শান্তি, নিরাপত্তা ও মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত থাকতে পারে সেই লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে সংগ্রাম চালিয়ে যাব। শহর থেকে গ্রামে উন্নয়নের পরিকল্পনা সাজাব। তিনি সকলকে আগামী দিনে একটি উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ উখিয়া -টেকনাফ গড়ে তুলতে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠনের জন্য আহ্বান জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর