শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ইয়াবাসহ উখিয়ার যুবক ধরা!

নিউজ রুম / ১১১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর নিয়মিত অভিযানে রেজুখাল চেকপোস্ট থেকে ৯০ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রবিবার (৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ডেইল পাড়া গ্রামের বাসিন্দা শামশুল আলমের ছেলে মো. বেলাল।
বিজিবি জানায়, বেলালের পরনে থাকা প্যান্টের বাম পকেট থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইলফোনও জব্দ করা হয়।
আটক বেলালকে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে, যাতে করে জনমনে স্বস্তি ও এলাকায় শান্তি বজায় থাকে।


আরো বিভিন্ন বিভাগের খবর