শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

“জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে”-জেলা আমীর

নিউজ রুম / ৯৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

আবু মিহরান  :

জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক ৬ আগস্ট সন্ধ্যায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় দেশের মানুষের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই ছিল সাড়ে পনেরো বছরের আওয়ামী জুলুম -নির্যাতন, গুম-খুন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রতীক। জুলাইয়ের চেতনা নষ্ট করে দেশকে পুরোনো ধারায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র দেশবাসী ও তরুণ প্রজন্ম মেনে নিবে না। আমরা সরকার কে অবিলম্বে জনমানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জুলাই সনদ কে আইনীভিত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের সকল সম্ভাবনা কে কাজে লাগিয়ে সকল ধর্ম-বর্ণের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করণে বদ্ধপরিকর। তিনি সকলকে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, মাওলানা শফিউল হক জিহাদী, আখতার আহমদ, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, আব্দুল্লাহ আল ফারুক, জাকির হোছাইন


আরো বিভিন্ন বিভাগের খবর