শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Oplus_16908288

বিডি প্রতিবেদক :

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশক্রমে তাঁকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার (১৯ আগষ্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে দেয়া এক আদেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী লিখেছেন, ‘আপনাকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে সদস্য পদে নির্দেশক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
তিনি আরও লিখেন, ‘মেধা ও শ্রম দিয়ে আপনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে দল আশা রাখে।’
এদিকে বিষয়টি জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুলিপি দেয়া হয়েছে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে কক্সবাজারের রাজনীতিতে একটি পক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে দল থেকে বহিস্কার করা হয়েছিল বলে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছিলো। কিন্তু সঠিক তথ্য হলো, জেলা বিএনপি কোনো এক সময় তাঁকে বহিস্কারের সুপারিশ করলেও কেন্দ্রীয় বিএনপি তা বাস্তবায়ন করেনি। আর জেলা বিএনপি কেবল সুপারিশ করতে পারে, একজন সংসদ সদস্যকে জেলা বিএনপি বহিস্কার করতে পারে না।
অপরদিকে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, আমি বিএনপির রাজনীতিতে কোনো ভেদাভেদ চাই না। আমরা সকল পক্ষকে একসাথে নিয়ে রাজনীতি করতে চাই।


আরো বিভিন্ন বিভাগের খবর