শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

ঈদগাঁওয়ে সরকারি বই বিক্রি, গ্রেপ্তার ৪

নিউজ রুম / ৮৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রহমান তারেক :

কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকার থেকে বিনামূল্যে দেওয়া পাঠ্যবই বিক্রির সময় ধরা পড়েছেন নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ও পরিচালনা কমিটির সভাপতি। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট রুকম উদ্দীন রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় প্রায় ১ হাজার ২০০ কেজি নতুন বই মহেশখালীর এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করতে গেলে স্থানীয়রা তাদের ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরদিন সোমবার (১৮ আগস্ট) উপজেলা শিক্ষা অফিসারের দায়ের করা মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখায়। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিষয়টি জানাজানি হয়।
গ্রেপ্তার চার ব্যক্তি হলেন- মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রুকম উদ্দীন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দীন, বই ক্রেতা মোহাম্মদ ইমরান এবং গাড়িচালক আজমত আলী।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেছেন, “সরকারি বই বিক্রির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমা জানিয়েছেন, সরকারি পাঠ্যবই ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। জেলা শিক্ষা অফিসারের দায়ের করা মামলায় অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর