শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

রাজশাহীতে শিক্ষককে ছুরিকাঘাত করল ছাত্রী

নিউজ রুম / ৬৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

রাজশাহী অফিস :
রাজশাহীতে শিক্ষকের গলায় ছু*রি ধরে ছাত্রী বলল- “আজকেই শেষ”.। রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ক্লাস চলাকালীন সময়ে মারুফ নামের এক শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করেছে এক ছাত্রী। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে। শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। এতে তার হাতে ও গলায় জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ক্লাসরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ে। ছাত্রীর বাড়ি মহানগরীর ঘোষপাড়া এলাকায় টিচার্স ট্রেনিং কলেজের পাশের। ছাত্রী ও তার পরিবার সূত্রে জানা গেছে, যেকোনো কারণেই হোক, ওই ছাত্রীকে টিসি দেওয়ার ভয় দেখিয়ে ছিল মারুফ নামের এই শিক্ষক।
অভিযুক্ত ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয় লোকজন ছাত্রীকে ধরে পুলিশ হেফাজতে দেওয়ার সময় ভিডিও করলে ও ছবি তুলতে গেলে, সে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্তৃপক্ষকে ।


আরো বিভিন্ন বিভাগের খবর