শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির মামলায় যুবকের সাত বছরের কারাদণ্ড

নিউজ রুম / ৬৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

তুষার :

কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম নামের এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ জরিমানার রায় দিয়েছেন আদালত।

ঘটনার ৫ মাসের মধ্যে মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।

সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।
মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক। স্বামীর চাকুরি সূত্রে তিনি কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করেন।
মামলার নথির বরাতে তাওহীদুল আনোয়ার বলেন, মঙ্গলবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায় ঘোষণা করেন। এতে আসামীর বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, গত ১০ মার্চ সকালে মার্কিন নারী নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল অপর এক নারী সঙ্গীকে নিয়ে প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমনে বের হন। এক পর্যায়ে তিনি পায়চারি করার সময় সার্কিট হাউজ এলাকায় পৌঁছেন। এসময় তারিকুল ইসলাম নামের এক যুবক তাকে জাপটে ধরে শ্লীলতাহানি সংঘটিত করেন। পরে ঘটনায় ওইদিন ভূক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
পিপি তাওহীদুল আনোয়ার আরও বলেন, মামলা দায়ের হওয়ার দুইদিন পর গত ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে গত ১৮ মার্চ আদালত চার্জগঠন করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর