শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরাকান আর্মির হাত থেকে কৌশলে পালিয়ে ফিরলেন ১৮ জেলে

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৮ জেলে কৌশলে পালিয়ে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে কোস্টগার্ড ও পুলিশের হেফাজতে থাকার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর।
ফেরত আসা জেলেরা জানান, মঙ্গলবার আরাকান আর্মি অস্ত্রের মুখে তাদের ট্রলারসহ পাঁচটি ট্রলার মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় অন্ধকারের সুযোগে একটি ট্রলার ঘুরিয়ে পালাতে সক্ষম হন তাঁরা। ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন, এর মধ্যে ৮ জনকে অন্য ট্রলার থেকে আনা হয়েছিল।
জেলেদের একজন দিল মোহাম্মদ বলেন, “আমাদের ট্রলারে দুজন আরাকান আর্মির সদস্য ছিল। আমরা ট্রলার ঘুরিয়ে দিলে বিষয়টি বুঝে তারা সাগরে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে সাঁতরে চলে যায়।”
পালিয়ে আসা ট্রলারটির মালিক শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান। তিনি জানান, তার ট্রলারটি ১০ জেলে নিয়ে সাগরে গিয়েছিল। পরে আরাকান আর্মি আরও ৮ জনকে তুলে দিয়ে অস্ত্রের মুখে মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছিল। অন্ধকারের সুযোগে জেলেরা প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন।
টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, কোস্টগার্ড প্রথমে তাদের হেফাজতে নেয়। পরে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মিয়ানমারের জলসীমার কাছাকাছি মাছ ধরতে না যাওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর