শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ”

নিউজ রুম / ১০০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

আবু মিহরান :
জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির হাজারো বছরের ইতিহাস রয়েছে। বাংলাদেশে একই সময়ে ঈদ আর পুজা পালিত হয় কিন্তু কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হয় না এটাই বাংলাদেশ। আমরা এ রকম একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক ও ধর্মীয় কারণে কোন ধর্মের মানুষ নির্যাতিত, বঞ্চিত ও প্রতারিত হবে না। আমরা সকল ধর্মের মানুষের জন্য একটি শান্তিময় ও নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আর এটাই ইসলামের শিক্ষা। ইসলামের ব্যাপকতা, উদারতা ও সহনশীলতা সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে। তাই নতুন বাংলাদেশ কে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ২ অক্টোবর বৃহস্পতিবার উখিয়া উপজেলা জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে জেলা আমীর উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান, ইউনিয়ন আমীর মাওলানা হোসাইন আহমদ মাদানী, ইউনিয়ন সেক্রেটারী আবু সাঈদ মোহাম্মদ মাসুম,ওয়ার্ড সভাপতি মনজুর আলম, মাওলানা হারুনর রশীদ, মাওলানা মুহাম্মদ ছগীর,মাওলানা আতিক,মাওলানা জমিরউদ্দীন,যুবনেতা ও জুলাই যোদ্ধা শেখ সাঈদী, শ্রমিক নেতা হেলাল উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর