শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

পূবালী ব্যাংক পিএলসি’র ২৫৫ তম উপশাখার যাত্রা শুরু

নিউজ রুম / ৭২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

পূবালী ব্যাংক পিএলসি’র ২৫৫ তম উপশাখার উদ্বোধন হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ব্যবসায়িক এলাকা চাম্বলে এ উপশাখার যাত্রা শুরু হয় আজ মঙ্গলবার ১৪ অক্টোবর।

নতুন উপশাখার ভেতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম।

বিশেষ অতিথি ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ শাহেদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতি বাঁশখালীর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোঃ আতিকুর রহমান ও মোঃ শাহাদাত হোসাইন।

পূবালী ব্যাংক পিএলসি বাঁশখালী শাখার ব্যবস্থাপক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি চাম্বল উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ রিদুয়ান করিম।

বক্তব্য রাখেন, মোহাম্মদ সাবের হুসাইন,আলহাজ্ব মোহাম্মদ মুজিবুল হোসাইন টিপু, মোঃ জোনায়েদ শিকদার, কামরুল হাসান, আনোয়ারুল ইসলাম, মাস্টার আবু সিদ্দিক, হাসান আহমেদ, মোহাম্মদ আলী ও ইউসুফ খান সহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরে অতিথিরা পিতা কেটে ‌ও বেলুন উড়িয়ে নতুন উপশাখা এবং সিআরএম বুথের উদ্বোধন করেন।

১৯৫৯ সালে চট্টগ্রামের কয়েকজন দূরদর্শী উদ্যোক্তা মিলে শুরু করেন ইস্টান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড । যা স্বাধীনতা পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে রাখা হয় পূবালী ব্যাংক লিমিটেড এবং বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি নামে ব্যবসা পরিচালনা করছে। ৮ শ এর কাছাকাছি শাখা ও উপশাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা দিয়ে আসছে পূবালী ব্যাংক পিএলসি।

বাঁশখালীতে ১৯৭৩ সালে পূবালী ব্যাংক তাদের শাখা স্থাপন করে।


আরো বিভিন্ন বিভাগের খবর