শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

সংস্কার ছাড়া কোন নির্বাচন গ্রহণ যোগ্য হবে না-ডক্টর হামিদুর রহমান আযাদ

নিউজ রুম / ৬২ বার পড়ছে
আপলোড : বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

মোঃ মাহবুবুর রহমান :

বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম হামিদুর রহমান আযাদ বলেছেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন গ্রহণযোগ্য হবেনা। জুলাই অভ্যুত্থান একটা রক্তাক্ত অভ্যুত্থান, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি যারা সম্মান দেখাতে জানেনা তারই নব্য ফ্যাসিবাদের স্বপ্ন দেখছে। এই দেশের শান্তি প্রিয় জনগণ তাদের দুঃস্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দেবেনা। ডক্টর হামিদ আযাদ বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আদেশ জারি করে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতেই হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের দিন শেষ, নতুন প্রজন্মের বাংলাদেশ। ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থান কে অস্বীকার করে এই দেশে কারো রাজনীতি করার অধিকার নেই। দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে গণভোট কে হ্যাঁ বলুন। তাহলে দেশের জনগণ আপনাদের স্বাগত জানাবে। বাংলাদেশ জামায়াত ইসলামি মহেশখালী পৌরসভার উদ্যোগে তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হামিদুর রহমান আযাদ এ কথাগুলো বলেন। গতকাল ১২ অক্টোবর বুধবার পৌরসভার সভাপতি কাউন্সিলর মোতাহার হোসেনের সভাপতিত্বে পৌরসভার ঘোনা পাড়া অহনা কনভেনশন হলে সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা কর্মী সম্মেলনে ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, চাঁদাবাজ , দখল বাণিজ্য ও দুর্নীতিকে না বলুন। তিনি বলেন, যারা দেশে সুষ্ঠ নির্বাচন ন্যায় বিচার, সু শাসন চায়না তারাই সংস্কারের বিরোধিতা করছে। ডক্টর আযাদ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন মানুষ কি চায়। এই দেশের শান্তি প্রিয় জনগণ সংস্কার ছাড়া কোন নির্বাচন মেনে নিবে না, তাই সরকারকে দ্রুত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করার আহবান জানান। বাংলাদেশ জামায়াত ইসলামি মহেশখালী পৌরসভার আয়োজনে অহনা কনভেনশন হলে সকালে মহিলা কর্মী সম্মেলন একই স্থানে বিকেলে তৃণমূলের জামায়াতের নির্বাচনি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ছাত্র নেতা কামরুল হাসান, সাবেক ছাত্র নেতা, অধ্যক্ষ সৈয়দুল হক সিকদার, ঈদগা রশিদ আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মৌলানা,সিরাজুল হক, মৌলানা ছিদ্দিক নুরী, মৌলানা নুরুল আলম, আব্দুল হক হক্কানী, মৌ ইসমাইল, কক্সবাজার শহর পর্যটন থানা শাখার সেক্রেটারি ছাত্র নেতা আলমগীর সাঈদ, মহেশখালী উপজেলা উলামা বিভাগের সভাপতি মৌলানা কুতুবউদ্দিন, শ্রমিক নেতা আবদুল খালেক, প্রবাসী নুরুল ইসলাম সহ তৃনমুল নেতৃবৃন্দ


আরো বিভিন্ন বিভাগের খবর