শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির শপথ

নিউজ রুম / ১০৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার বাস–মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের একটি‌ কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ইকবাল মো. শামসুল হুদা টাইডেল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানসহ কমিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন।

প্রধান নির্বাচন কমিশনার এসএম মোস্তফা আশিকের পাঠ করা শপথবাক্যে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, সহ-সভাপতি আব্দুল মাবুদ, লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক হাছান আহমদ, কোষাধ্যক্ষ ছৈয়দুল হক‌, নির্বাহী সদস্য- হাজী আবদুর রহমান, মো. সোলতান মাহমুদ, জসিম উদ্দিন, মো. ওসমান, মোহাম্মদ ইসমাইল, আবুল মনছুর, মো. নুরুল আলম, মো. আবু সাইয়েদ, জানে আলম। পরে নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করেন নির্বাচন কমিশন সদস্য মোহাম্মদ ওনায়েছ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাসুদ কুতুবী, মোহাম্মদ পারভেজ চৌধুরী মানিক, অধ্যক্ষ সালাহ উদ্দিন, পরিবহন মালিক নেতা গিয়াস উদ্দিন,  শ্রমিক নেতা হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, জহির উল্লাহ, করিম উল্লাহ, মুফিজুর রহমান,  ফরিদুল আলম, আবুল কালাম আবু প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, পরিবহন খাতকে সুশৃঙ্খল করতে মালিক, শ্রমিক ও প্রশাসনের সমন্বয় জরুরি। যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন কমিটি দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, রুট ব্যবস্থাপনা, যাত্রী সেবা উন্নয়ন ও মালিকদের অধিকার নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন।

অনুষ্ঠানে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, জেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর