শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

নিউজ রুম / ৮৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

অনুষ্টিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।


এদের মধ্যে বিএনপির ৪ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৪ জন ও ১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

গত ১১ ডিসেম্বর নির্বাচনের তপশীল ঘোষণার পরদিন থেকে সোমবার বিকাল ৩ টা পর্যন্ত এসব মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান, কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান।

তিনি জানান, নির্বাচনের তপশীল ঘোষণার পর থেকে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের পাশাপাশ উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং অফিসারের ( ইউএনও কার্যালয় ) কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহের সুযোগ রয়েছে। সোমবার বিকাল ৩ টা পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র সহ মোট ৯ জন প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে কক্সবাজার-০১ আসন ( চকরিয়া-পেকুয়া ) থেকে সালাহউদ্দিন আহমদ ( বিএনপি ), সরওয়ার আলম কুতুবী ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) ও সাইফুল ইসলাম ( স্বতন্ত্র ), কক্সবাজার-০২ আসন ( মহেশখালী-কুতুবদিয়া ) আসন থেকে জিয়াউল হক ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ), কক্সবাজার-০৩ আসন ( সদর, রামু ও ঈদগাঁও ) থেকে লুৎফুর রহমান কাজল ( বিএনপি ) ও আমিরুল ইসলাম ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) এবং কক্সবাজার-০৪ আসন ( উখিয়া-টেকনাফ ) থেকে শাহজাহান চৌধুরী ( বিএনপি ), ⁠মোহাম্মদ আব্দুল্লাহ ( বিএনপি ) ও ⁠নুরুল হক ( ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন পত্র সংগ্রহকারিদের মধ্যে কক্সবাজার-০৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হলেও প্রার্থিতা চেয়ে নানা প্রতিবাদ কর্মসূচী পালন করে আসছিলেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহর কর্মি-সমর্থকরা। রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোহাম্মদ আব্দুল্লাহর কর্মি-সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর