শিরোনাম :
কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান

কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

নিউজ রুম / ১২২ বার পড়ছে
আপলোড : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

তাজুল ইসলাম পলাশ  :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত কক্সবাজারের পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (৫ জুন) বেলা ১২টায় তিনি খালটি পরিদর্শন করেন। সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং বর্তমান চিত্র ঘুরে দেখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে লাগানো সেই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে ছবিও তোলেন মন্ত্রী। এসময় সাথে ছিলেন কক্সবাজার – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তিনি প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং এলাকার উন্নয়নের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয়, খাল খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করব। ইতিমধ্যে আমরা অনেকদূর এগিয়ে গেছি। সরকার দেশের নদী-খাল পুনরুদ্ধার ও পানি প্রবাহ সচল রাখতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, যে খালগুলো হারিয়ে যাচ্ছে; সেই নদী, খাল ও জলাশয়গুলো আমরা পুনরুদ্ধার করে সেগুলোর পানি সংরক্ষণ করে ফুলে ভরে তুলব। ঐতিহাসিক ও জনস্বার্থসংশ্লিষ্ট খালগুলোকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

স্থানীয়রা আশা করছেন, পাতলী খাল পুনঃখনন ও সংস্কার করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

জানা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন


আরো বিভিন্ন বিভাগের খবর