শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা

নিউজ রুম / ১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

গবেষণার ফলাফলকে বাস্তব কার্যক্রমে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যে ইতিবাচক আচরণগত পরিবর্তন আনতে কক্সবাজারে “Research Dissemination Workshop: From Research to Practice – Evidence-Based Approaches to Facilitate Behaviour Change” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের হোটেল সিগালে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। কর্মশালায় সহযোগিতা করে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এবং সুইস রেড ক্রস।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম। তিনি বলেন, “গবেষণার তথ্য কেবল প্রতিবেদনেই সীমাবদ্ধ থাকলে চলবে না। মাঠপর্যায়ে মানুষের আচরণগত পরিবর্তন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গবেষণালব্ধ তথ্যের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান। তিনি বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় গবেষণাভিত্তিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সেবার মান এবং কার্যকারিতা আরও বাড়ানো সম্ভব।”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড সদস্য ডা. সরওয়ার আলম বলেন, “মানুষের আচরণগত পরিবর্তন আনতে কেবল সেবা প্রদান যথেষ্ট নয়। প্রমাণভিত্তিক গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলেই দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের পরিচালক (অব.) ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. হুমায়ুন কবির বলেন, “গবেষণার সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব। বিশেষ করে মানবিক সংকটপূর্ণ এলাকায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।”
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিংঞো বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গবেষণার ফলাফল চিকিৎসা ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। এতে রোগীসেবার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।”
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিপ্লব বড়ুয়া বলেন, “স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সহজ হবে।”
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের চিকিৎসা বিভাগের ডা. সারওয়ার বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা কার্যক্রমে গবেষণার ফলাফল ব্যবহার করে আরও কার্যকর ও টেকসই স্বাস্থ্য উদ্যোগ গ্রহণ করা সম্ভব।”
কর্মশালায় গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, উন্নয়নকর্মী এবং বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা গবেষণার ফলাফল মাঠপর্যায়ে প্রয়োগ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রমাণভিত্তিক আচরণ পরিবর্তনের কৌশল নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, গবেষণাকে বাস্তবমুখী পদক্ষেপের সঙ্গে যুক্ত করা গেলে জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নের পাশাপাশি মানবিক সংকট মোকাবিলায় আরও কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর