শিরোনাম :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির অর্জন ধরে রাখার আহ্বান নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিউজ রুম / ০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ মিনারা বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। এ সময় অপর এক ব্যক্তি পালিয়ে যায়।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ সিরাজ আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ/৮ ব্লকে এ অভিযান পরিচালনা করে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার মিনারা বেগম ওই ক্যাম্পের বাসিন্দা জানে আলমের স্ত্রী।

৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ সিরাজ আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল জানে আলমের বসতঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত দুজন পালানোর চেষ্টা করে। নারী পুলিশ সদস্যদের সহায়তায় মিনারা বেগমকে আটক করা হলেও অপর ব্যক্তি পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বসতঘরের শয়নকক্ষে খাটের তোষকের নিচে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতরে ৪০টি জিপারযুক্ত ব্যাগে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৭৪৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।

গ্রেপ্তার নারী ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরো বিভিন্ন বিভাগের খবর