শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

চায়না এম্বাসির মিনিস্টার কাউন্সিলরের কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলর এন্ড ডেপুটি চীফ অব মিশন ইয়াং হোয়ালং।
সকালে চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলর ইয়াং হোয়ালং পৌর ভবনে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
প্রথমে নগর পিতাকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ডেপুটি চীফ অব মিশন।
পরে মেয়র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দল। সাক্ষাতকালে কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, সিসিইসিসি বাংলাদেশ ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার কে চাংলিয়াং, কক্সবাজার এয়ারপোর্ট রানওয়ে এক্সটেনশন প্রজেক্টের কনট্রাক্ট ম্যানেজার জেং চেংলং, এম্বাসি অব চায়নার পলিটিক্যাল সেকশন পেং এটাচে, কক্সবাজার এয়ারপোর্ট রানওয়ে এক্সটেনশন প্রজেক্টের কোর্ডিনেটর ইন্জিয়ার মোশাররফ হোসাইনসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর