শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

চকরিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহণের বাসের ধাক্কায় হিরেন্দ্র শীল (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২রা সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরেন্দ্র শীল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘুনিয়া হিন্দুপাড়া এলাকায় মৃত বিমল চন্দ্র শীলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃদ্ধ হিরেন্দ্র শীল বানিয়ারছড়া স্টেশনে রাস্তার পার হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী দ্রæতগতির সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহি বাস বৃদ্ধ হিরেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় বৃদ্ধ হিরেন্দ্র শীল। পরে চিরিংগা হাইওয়ে থানার পুলিশ এবং স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করতে পারলেও বাসটি পালিয়ে যায়।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (ইন্সেপেক্টর) মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় নিহত হিরেন্দ্র শীলের লাশ উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহি বাসটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।###


আরো বিভিন্ন বিভাগের খবর