শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জীবন-মৃত্যু সন্ধি থেকে বেঁচে ওঠা মা শিশুকন্যার নাম রাখলেন ‘হাসিনা’

নিউজ রুম / ১৮০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ঢাকা ৩ সেপ্টেম্বর বিডি প্রতিবেদক:
জীবন-মৃত্যুর লড়াই থেকে ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে ওঠা প্রসূতি মা তার নবজাতক কন্যার নাম রেখেছেন ‘হাসিনা’।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ এই প্রসূতি মা রক্তের অভাবে মৃত্যুর মুখোমুখি হন। কিন্তু কোনোভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না তার পরিবার। রাত ৩টায় চিকিৎসক জানান, রক্ত ছাড়া প্রসূতিকে বাঁচানো সম্ভব নয়।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র রোগীর পরিবার ছাত্রলীগের ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কথা জানতে পেরে ব্লাড ব্যাংককর্মীদের সাথে যোগাযোগ করে। ওই রক্তের গ্রুপ কার আছে তা জানতে রাত জেগে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করে। অবশেষে তারা কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে খুঁজে পায়।
তখনই হাসপাতালে ছুটে এসে ছাত্রলীগের সেই কর্মী রক্ত দেন। রক্ত দেয়ার পর ভোর রাতে বেঁচে ওঠেন সেই মা। জন্ম দেন কন্যাশিশুর। নবজাতকের বাবা-মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন ‘হাসিনা’।
তারা বলেন, ‘ছাত্রলীগের কর্মী রক্ত না দিলে আমাদের মেয়েকে পৃথিবীর মুখ দেখাতে পারতাম কি না তা বলতে পারব না। তাই ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও অভিভাবক শেখ হাসিনার নামে আমাদের মেয়ের নাম রেখেছি হাসিনা। আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শ নিয়ে এভাবে মানুষের জন্য কাজ করবে।’ ঢামেক হাসপাতালে মা শিশু দু’জনই ভালো আছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর