শিরোনাম :
কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান

অপহরণে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার চেষ্টাঃঘাতক আটক

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় অপরহণে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীকে জোর পূর্বক গলা কেটে হত্যার চেষ্টা।পরে খবর পেয়ে ঘাতক তৌহিদ (২২)কে আটক করে পুলিশ।
গত মঙ্গরবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কাকারা এলাকায় এঘটনা ঘটে।
ঘাতক-তৌহিদ(২২) কাকারা ইউপির ৮ নং ওয়ার্ড দক্ষিণ কাকারা এলাকা সিরাজ নূরের ছেলে।
দক্ষিণ কাকারা গ্রামের কামাল হোসেন বলেন,গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সিরাজ নূরের বখাটে ছেলে তৌহীদ তার কয়েকজন সঙ্গী নিয়ে আমার অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে অপহরণের চেষ্টা চালায়।এতে তারা ব্যর্থ হয়ে মেয়েটির গলায় চুরি চালিয়ে হত্যার চেষ্টা করেন।ঘটনার সাথে সাথে পুলিশকে খবর দিই।তাৎক্ষণিক পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।মেয়েটির গলায় ১০ টি সেলাই দেওয়া হয়েছে।বর্তমানে হাসপাতালের চিকিৎসাধিন রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঐরাতেই ঘাতক তৌহিদকে আটক করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর