শিরোনাম :
কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান

বদরখালীতে দুইধাত্রীর দুইটি চেম্বার ও বাসা সীলগালা

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :
চকরিয়া উপজেলার বদরখালী বাজারে পশ্চিমে হোসনে আরা বেগম ও রেহেনা বেগম নামের দুই ধাত্রীর ডেলিভারীর তিনটি কক্ষ বিশিষ্ট ছোট ২টি বাসা বন্ধ করে সীলগালা করল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ইনর্চাজ ডাঃ শোভন দত্ত।এসময় উপস্হিত ছিলেন- ডাঃ ইশরাত জাহান পাপিয়া (মেডিকেল অফিসার), সেনিটারী ইনস্পেক্টর,স্টোর কিপার সমন্বয়ের একটি টিম।
বুধবার দিনেই বদরখালীর ঝুঁকিপূর্ণ দু’ধাত্রীর চেম্বার ও রোগীর ভর্তি কক্ষ বন্ধ ও সীলগালা করা হয়।
অভিযোগ উঠেছে,দীর্ঘদিন ধরে ডেলিভারি প্রসূতী মহিলাদেরকে ভর্তি রেখে ডেলিভারি করাতেন ও শিশুর চিকিৎসা দিতেন। টাকার জন্য জীবন ঝুকি নিয়ে কাজ করতেন এই ধাত্রী।এমতাবস্থায় চিকিৎসা চলাকালীন একটি র্দূঘটনাও ঘটেছে বলে জানান স্হানীয়রা।
রেহেনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি ট্রেনিং প্রাপ্ত।আমার কোর্সের সার্টিফিকেট আছে।হঠাৎ ডাঃ শোভন স্যার এসে সীলগালা করে দিয়েছেন।তবে আমাকে কিছু না বলে চলে গেছেন।সুতরাং আমি বৃহস্পতিবার স্যারের ওখানে যাব।আমি স্যার থেকেও ট্রেনিং করেছি।
ডাঃ শোভন দত্ত জানান,বদরখালী বাজারের হোসনে আরা বেগম ও রেহেনা বেগম নামের দুই ধাত্রীর ডেলিভারি রোগী ভর্তি করা ৩টি কক্ষ বিশিষ্ট ছোট বাসা সীলগালা করা হয়েছে।প্রতারণা মূলক জীবন ঝুঁকিতে চিকিৎসা দেওয়া দুইধাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর