শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আল ইয়াকিনের’ শীর্ষ নেতা অস্ত্র ইয়াবাসহ আটক

নিউজ রুম / ২০৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন ‘আল ইয়াকিনের’ শীর্ষ নেতা ও আলোচিত ৬ মার্ডার এবং রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসী আবু-বক্কর ওরফে ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে (৩৭) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।। এ আটকের ঘটনার পর অন্য সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে।
শনিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে উখিয়ার পালংখালী ৮নং ক্যাম্পের ইস্ট বি/৭৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার নিকট থেকে দেশীয় এক নলা বন্দুক ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে ৮নং ক্যাম্পের বি/৪৬ এর নূর মোহাম্মদের পুত্র। যার এফসিএন নং- ১১২৪৬১।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসেন।
তিনি জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের স্বাধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র লড়াই করার নামে গঠিত আলোচিত বিদ্রোহী সংগঠন ‘আল ইয়াকিনের’ সদস্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। আমাদের কাছে খবর আসে শীর্ষ সন্ত্রাসী আবু বক্কর ওরফে হাফেজ মনির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে তার ঘরে অভিযান চালানো হয়। এইসময় তার বসত ঘরে মাটির নিচে একটি দেশীয় অস্ত্র একনলা বন্দুক ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মোঃ কামরান হোসেন জানান, এই শীর্ষ সন্ত্রাসী আলোচিত ৬ মার্ডার এবং রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকান্ডে আবু-বক্কর জড়িত। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর