শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

কক্সবাজার সৈকতের অব্যাহত ভাঙ্গন রোধে জরুরী উদ্যোগ গ্রহণের দাবি কবি মুহম্মদ নূরুল হুদার

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতের অব্যাহত ভাঙ্গন রোধে জরুরী উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছেন বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
তিনি বলেছেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে সাগরের তীব্র ভাঙ্গন অত্যন্ত উদ্বেগজনক। এটা রোধে স্থায়ী বাঁধ নিমার্ণ অত্যন্ত জরুরী হয়ে উঠেছে। প্রকৃতির নিয়ম মতে সাগরের যে অংশে ভাঙ্গন শুরু হয় তা কয়েক বছর ধারাবাহিক থাকে। বিশ্বের দীর্ঘতম দরিয়ার সৌন্দর্য রক্ষায় দ্রæত সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিততব্য কক্সবাজারে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ উপলক্ষ্যে সৈকতের কবিতা সরণীস্থ হুদা কবিতা মঞ্চ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সভায় কবি মুহম্মদ নূরুল হুদা জানান, দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা থেকে হাজারো কবি বিশ্ব শান্তির বার্তা প্রেরণ করবেন। এ মেলা হবে হুদা কবিতা মঞ্চ ঘীরে। এ মঞ্চের সার্বিক প্রস্তুতির নানা বিষয় নিয়েও পরার্মশ দেন কবি।
এসময় কবি আসিফ নূর, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রচার ও দপ্তর সম্পাদক কবি নুপা আলম, সদস্য সফিউল আলম, কবি রিশাদ হুদা, মাহদুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর