শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

চকরিয়ায় একরাতে ৫টি গরু চুরিঃআতংকে এলাকাবাসী

নিউজ রুম / ১৮৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় এক রাতে ৫টি গরু চুরি হওয়ার অভিযোগ উঠেছে।চুরি,ছিনতাই ও ডাকাত আতংকে এলাকাবাসী।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নে চুরির ঘটনা ঘটেছে।
ভূক্তভোগি কাকারা ইউপির হাজেমপাড়া দরগা রাস্তার মাথা এলাকার মোঃ সেলিম জানান-মঙ্গলবার রাত ২টার দিকে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটেরা আমার গোয়াল ঘর থেকে ২টি (ষাঁড়) গরু চুরি করে নিয়ে যায়।
একই ইউপির বটতলী এলাকার মোঃআলী জানান,মঙ্গলবার রাতে আমার গোয়ার থেকে ২টি গরু চুরি হয়েছে।
একই ইউপির উত্তর লোটনী এলাকার আব্দুল বাসেত জানান,মঙ্গলবার রাতে আমার গোয়াল ঘর থেকে ১টি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে।বিষয়টি স্হানীয় চেয়ারম্যানকে অবগত করেছি।
চকরিয়ার এক সিনিয়র সাংবাদিক ওই এলাকার বাসিন্দা তিনি নিজের টাইমলাইনে লিখেছেন-মঙ্গলবার দিবাগত রাতে কাকার ইউপির বিভিন্ন এলাকা থেকে ৫টি গরু চুরি হয়েছে।এছাড়াও প্রতিরাতে বাড়ি চুরি, মোবাইল ছিনতাই ও সড়ক ডাকাতির মত ঘটনা ঘটেছে।আইন প্রয়োগকারী সংস্থার কি করার কিছুই নাই! নাকি বলে উল্লেখ করেন।
যে কারণে এলাকাবাসী আতংকে দিনাতিপাত করছেন।
কাকারা ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন,আমার ইউনিয়নে একরাতে ৫টি গরু চুরি হয়েছে বলে ভূক্তভোগিরা জানিয়েছেন।বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।গরুর মালিকেরাও তাদের চুরি হওয়া গরু খুজঁতেছে,আমিও বিভিন্ন এলাকাতে খবরটি জানিয়ে চোর ধরার চেষ্টা চালাচ্ছি।প্রশাসন আমাকে জানিয়েছেন-গরু চোর সিন্ডিকেটে কারা জড়িত?দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর