শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

৩০ ও ৩১ ডিসেম্বর কক্সবাজারে অনুস্টিত হচ্ছে আন্তর্জাতিক কবিতা সম্মেলন

নিউজ রুম / ১৯১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
‘শান্তির পৃথিবী চাই, শুদ্ধাচারী স্বদেশ চাই, শান্তির পৃথিবী চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’ এই শ্লোগানে আগামি ৩০ ডিসেম্বর থেকে ৩ দিন ব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৭ টায় কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি ২০২২ এর প্রস্তুতি সভায় এ শ্লোগান ঘোষণা করেছেন কমিটির চেয়ারম্যান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামি ৩০ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি অনুষ্ঠিতব্য মেলার কর্মসূচি নির্ধারণ, স্থান নির্বাচন করা হয়। সভায় ১০১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি ও ৭ টি উপ কমিটির গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কক্সবাজার প্রেসক্লাবে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ এর অস্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্তও হয়েছে।
জাতীয় খেলাঘর আসর কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কবি এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, প্রাবন্ধিক ও কবি মজিদ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কবি আসিফ নূর, সাংবাদিক দীপক শর্মা দীপু, কবি ও সাংবাদিক নুপা আলম প্রমুখ।
সভা শেষে কবি মুহম্মদ নূরুল হুদার ৭৩ তম জন্ম বার্ষিকী কেক কেটে পালন করা হয়


আরো বিভিন্ন বিভাগের খবর