শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

কক্সবাজারে এসএসসি ২০০৩ ব্যাচের পুণর্মিলনী

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

আজকের সাহেদ :কক্সবাজারে শহরে সৈকততীরে বসেছিল এসএসসি ২০০৩ ব্যাচের মিলনমেলা। কক্সবাজার জেলা শাখার উদ্যোগে “ব্যাক টু স্কুল” শিরোনামে এ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।
পর্যটন মোটেল শৈবালে জেলার ৫২টি স্কুলের প্রায় ৭শতাধিক সহপাঠী এতে পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। স্কুলে পড়াকালীন স্মৃতিচারণ ,স্কুল পালিয়ে আড্ডা, খুনসুটিসহ নানা আয়োজনে মুখর ছিলো সহপাঠীরা।
সংগঠনের সমন্বয়কারী সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মুনিরের সভাপতিত্বে এসময় জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, সংগঠনের নেতা খালিদ বিন সাঈদ,জিয়া উদ্দিন ও সাজেদুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও র‍্যাফেল ড্র অনুষ্টিত হয়।#


আরো বিভিন্ন বিভাগের খবর