শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

নিখোঁজ পর্যটকের লাশ ৭ ঘন্টার পর উদ্ধার

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক স্কুল ছাত্র আবদুল্লাহর (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২০জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনানী ডেইল পাড়া সৈকত থেকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনানী ডেইল পাড়া এলাকায় সাগর তীরে ভেসে আসে স্কুল ছাত্র আবদুল্লাহর লাশ। ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তিনি জানান নিখোঁজ স্কুল ছাত্র আব্দুল্লাহকে উদ্ধার অভিযানে ইনানীসহ আশেপাশে সাগরে কোস্ট গার্ড সী সেইফ লাইফ গার্ড ফায়ার সার্ভিসের টিম অংশ নেয়।
আজ বুধবার সকাল ১১ টার দিকে আব্দুল্লাহ নিখোঁজ হয়েছিল।  নিখোঁজ আব্দুল্লাহ ঢাকার মহাখালীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ও এবারের এস এস সি পরীক্ষার্থী ছিল।
তার পিতা সেনাবাহিনীতে কর্মরত একজন ডাক্তার  বলে জানা গেছে।
 ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান পরিবারের সাথে বেড়াতে এসে তারা উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপে উঠেছিল।  অভিভাবকদের না জানিয়ে ইনানীর সমুদ্র সৈকতে ৪ জন কাজিন মিলে  গোসল করতে নেমে আব্দুল্লাহ।  গোসল সেরে ৩ জন উপরে উঠতে পারলেও আবদুল্লাহ সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায়। দীর্ঘ ৭ ঘন্টার উদ্ধার অভিযানের পর আব্দুল্লাহর লাশ ডেলপাড়া সৈকত এলাকা থেকে উদ্ধার করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর