শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

আবরার চৌধুরী :
কক্সবাজারের উখিয়া ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মংগলবার (১১অক্টোবর) উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে এই ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ আজ বুধবার সকালে জানান গতকাল মংগলবার রাতে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে একদল দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় ক্যাম্পে স্বেচ্ছাসেবকরা পাহারা দিচ্ছিল। দুষ্কৃতকারীরা হঠাৎ করে গুলি ছুড়ে এবং উক্ত ব্লকের হেড মাঝি মো হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়।
খবর পেয়ে এপিবিএন পুলিশের একাধিক টিম ঘটনাস্হলে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পুলিশ গুরুতর আহত হেড মাঝি মো হোসেনকে প্রথমে ক্যাম্পে অবস্থিত আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আরো জানান ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তিনি জানান রোহিঙ্গা দুষ্কৃতকারীদের ধরতে এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর