শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মাতারবাড়িতে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

দেওয়ান ফরিদ:
মহেশখালী উপজেলার মাতারবাড়িতে টমটমের ধাক্কায় পথচারী এক শিশু স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল ১৩ অক্টোবর বিকাল দেড়টায় মাতারবাড়ি ইউনিয়নের কয়লা বিদ্যুৎ প্রকল্পের সাইরার ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মারুফ (০৬)। সে উক্ত গ্রামের আলতাফ উদ্দিনের পুত্র এবং দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসীরা জানান, নিহত শিশু মারুফ স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় অদক্ষ চালকের বেপরোয়া গতির ঘাতক টমটম শিশু মারুফকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পথচারিরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। মাতারবাড়ি ইউপির ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলী জানান, ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দার সহ তিনি ঘটনাস্থলে রয়েছেন। চেয়ারম্যান শিশুটির দাফনের ব্যবস্থা করছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর