শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মার্শাল

নিউজ রুম / ২৩০ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিনুল হক মার্শাল।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলে। জেলার মোট ৯টি কেন্দ্রের ১৮টি বুথে এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে মোট ৯৯৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৯৮৮ জন ভোটার। এরমধ্যে ৫টি ভোট বাতিল হয়। সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড থেকে জাফর আহমদ, ২ নম্বর ওয়ার্ড থেকে হুমায়ুন কবির চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ড থেকে মাহমুদুল করিম মাদু, ৪ নম্বর ওয়ার্ড থেকে ফরিদুল আলম, ৫ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরিফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড থেকে আবু তৈয়ব, ৭ নম্বর ওয়ার্ড থেকে শওকত হোসেন, ৮ নম্বর ওয়ার্ড থেকে নুরুল ইসলাম ভুট্টাে, ৯ নম্বর ওয়ার্ড থেকে শহিদুল ইসলাম মুন্না নির্বাচিত হন।

এছাড়া মহিলা সদস্য পদে হুমাইরা বেগম, আশরাফ জাহান কাজল, তানিয়া আফরিন নির্বাচিত হন।


আরো বিভিন্ন বিভাগের খবর