শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

শেখ রাসেল এর জন্মদিন পালন করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে ১৮ অক্টোবর সকাল সাড়ে ৬ টার দিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব:) এর নেতৃত্বে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টিপারপাস হলে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং কক্সবাজার গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ, কক্সবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
আলোচনা সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব:) বলেন, ১৮ অক্টোবর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু তার প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশি-বিদেশি চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে বঙ্গবন্ধুর আদুরে সন্তান ৪র্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও হত্যা করে নিমর্মভাবে।
তিনি আরো বলেন, বাড়ির ভেতরে মুহুর্মুহু বুলেটের শব্দ আর আর্তচিৎকার শুনে অবুঝ শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে ঘাতকদের বলেছিল, ‘আমি মায়ের কাছে যাব।’ কিন্তু মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে রাসেলকেও গুলি করে হত্যা করে ইতিহাসের ঘৃণ্যতম এই ঘাতকেরা। এ ধরনের নিষ্ঠুরতা শুধু রাসেলের জীবনকেই কেড়ে নেয়নি, সে সাথে ধ্বংস করেছে তাঁর সকল অবিকশিত সম্ভাবনা। আমরা এই ঘৃন্যতম হত্যাকান্ডের দোসরদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করি।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কউক এর সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো: খিজির খান পি ইঞ্জ এবং সঞ্চালনা করেন কউক এর সচিব (উপসচিব) আবু জাফর রাশেদ। সভায় শেখ রাসেল এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর