শিরোনাম :
কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত

রোহিঙ্গা ক্যাম্প : সৈয়দ হোসন হত্যায় ৪ রোহিঙ্গা গ্রেফতার

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

আবরার চৌধুরী :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হাতে নিহত সৈয়দ হোসেন হত্যা ঘটনায় ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৮ (এপিবিএন)।
গ্রেফতারকৃতরা হলো- ক্যাম্প-১৩ এর মকবুল আহাম্মদের ছেলে জাহিদ হোসেন (৩৫), ক্যাম্প-১৫ এর মৃত ইলিয়াস এর ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০), ক্যাম্প ১৯ এর মৃত আবু বক্কর এর ছেলে নুর আলম (৩২), ক্যাম্প-১৩ এর মোহাম্মদ ইসহাক এর ছেলে মোহাম্মদ গণি (২৫)। গ্রেফতার ৪ জনই এজহার নামীয় আসামি।
আজ শুক্রবার ভোর রাতে ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বিকেলে দেয়া এক প্রেস রিলিজ দিয়ে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।
তিনি জানান, গেলো ১৮ অক্টোবর উখিয়া তানজিমারখোলা ক্যাম্প ১৯ এ দুষ্কৃতকারীদের হাতে সৈয়দ হোসেন নামের এক রোহিঙ্গা নিহতের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার (মামলা নং- ৫৮/২০২২ ইং)। ওই মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এজাহার নামীয় চার জনকে গ্রেফতার করা হয়। এর আগে ১৬ অক্টোবর একই জায়গায় দুষ্কৃতকারীদের হাতে দুই রোহিঙ্গা মাঝি নিহত হয়েছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর