শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

পুলিশের ভ্যান থেকে পালিয়েছে রোহিঙ্গা আসামি

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক
কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজনভ্যান থেকে পালিয়েছে এক আসামি। পালিয়ে যাওয়া ওই আসামি রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিকেলে ১২ জন আসামি উখিয়া থেকে প্রিজনভ্যানে করে আদালতে পাঠানো হয়৷ সেখানে এক নারী আসামিও ছিল। পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় প্রিজনভ্যানের তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে এক আসামি পালিয়ে যায়।

কক্সবাজারের পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, জানান, তাৎক্ষণিক ভাবে পালিয়ে যাওয়া আসামির নাম পাওয়া যায়নি। তবে তিনি রোহিঙ্গা। তাকে গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রিজনভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর