শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সফল করার লক্ষে চকরিয়ায় সমবেত প্রার্থনা ও মতবিনিময় সভা

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
আগামী ২০২৩ সালের ২৭ জানুয়ারী থেকে ৬ ফেব্রæয়ারি পর্যন্ত ১১দিন ব্যাপী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ কর্তৃক প্রবর্তিত একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সফল করার লক্ষ্যে সমবেত প্রার্থনা ও মতবিনিময়সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে কেন্দ্রীয় হরি মন্দিরে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চকরিয়া উপজেলা শাখার উদ্যাগে এই সভা অনুষ্টিত হয়।
ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’র সভাপতিত্বে প্রার্থনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাঞ্চন বিশ্বাস।
্্ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চকরিয়া উপজেলা শাখার নির্বাহী সদস্য সাংবাদিক মুকুল কান্তি দাশ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের উপদেষ্টা হারাধন কান্তি দাশ, মিলন কান্তি দাশ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সেলের প্রধান ছাত্রলীগ নেতা লিপটন দেবনাথ লিপু, চকরিয়ার সদস্য রাজু দেবনাথ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- মন্টু বসাক, রাজীব ধর, নিশান দাশ, প্রকাশ মিত্র, চন্দন সুশীল, ইমন দেব, টিংকু ধর, দোলন ধর, দিলীপ দেবনাথ, মিটন বসাকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ জানুয়ারী থেকে ৬ ফেব্রæয়ারী পর্যন্ত ১১দিন ব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্টিত হবে। প্রতি তিনবছর অন্তর অন্তর চট্টগ্রামের বাশঁখালিস্থ “ঋষিধামে” ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্টিত হয়ে আসছে। মেলায় দেশ-বিদেশের শতশত সাধু-সন্নাস্যী অংশ নেন। এই আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় পৌরহিত্য করবেন চট্টগ্রামের বাঁশখালী ও তুলশীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।


আরো বিভিন্ন বিভাগের খবর