শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

টেকনাফে দু’সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবকের মৃত্যু

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারে টেকনাফে দুই সন্ত্রাসী গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ সেলিম টেকনাফ মোছনী রেজি: ক্যাম্পের আবদুস সালামের ছেলে।

আজ মঙ্গলবার বেলা ১১টারদিকে এ তথ্য নিশ্চত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোররাতে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে অজ্ঞাত তিন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিমকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হলে ওই তিন ব্যক্তি পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি জানান, নিহত সেলিম টেকনাফ নয়াপাড়া মোছনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের ডাকাত চাকমাইয়া গ্রুপের স্বক্রিয় সদস্য। সে উনচিপ্রাং তুতারদিয়া নামক সীমান্ত এলাকায় সন্ত্রাসী নবী হোসেন গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি কর্তৃক কুতুপালং এমএসএফ হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হালিম বলেন, নিহত লোকটি টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে হলেও ঘটনার স্থল উখিয়া বলে জানা গেছে। বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।

###


আরো বিভিন্ন বিভাগের খবর