শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

যশোরের ভৈরব নদে নৌকা বাইচ

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

আকরামুজ্জামান :যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদে অনুষ্ঠিত হয়ে গেলো নৌকা বাইচ প্রতিযোগিতা। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ভৈরব নদে ১১তম এ নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ দেখতে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ভৈরব নদের দু কূলে লাখো মানুষের সমাগম ঘটে। নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট আটটি বাইচের নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গার `সোনার বাংলা’ প্রথম স্থান অধিকার করে। খুলনা জেলার তেরখাদার `ভাই ভাই জলপরী’ দ্বিতীয় স্থান ও টঙ্গীপাড়ার `জয় মা দুর্গা’ বাইচের নৌকা তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে ফেরিঘাট চত্বরে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর-৫ আসনের এমপি শেখ আফিল উদ্দিন ও যশোরের ডিসি মো. তমিজুল ইসলাম খান।


আরো বিভিন্ন বিভাগের খবর