শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

বিডি ক্রীড়া প্রতিবেদক :
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল বলেছেন,যে কোন কাজে প্রতিস্টিত এবং সম্মান অর্জন করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। ঠিক তেমনি খেলাধুলায় প্রশিক্ষণ নেওয়া বেশি জরুরী। কারন প্রতিনিয়ত ফুটবলের নিয়ম কানুম বদলাচ্ছে,আরো আধুনীক হচ্ছে তাছাড়া ফুটবল এখন একটি শিল্পতে পরিণত হয়েছে তাই এসব বিষয় রপ্ত করতে নিয়মিত প্রশিক্ষণ এবং সেখান থেকে শেখা জ্ঞান কাজে লাগাতে পারলে ফুটবলে সফলতা আসবে। তিনি বৃহস্পতিবার বিকালে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে ৫ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উক্ত উদ্বোধনী অনুষ্টান সঞ্চালন করেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী,এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন,ডিএসএ যুগ্ন সম্পাদক ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, নির্বাহী সদস্য আলী রেজা তসলিম। কোচ খালেদ হোসাইন। উল্লেখ্য উক্ত প্রশিক্ষণে ২১ জন বালক এবং ২০ জন বালিকা ফুটবলার অংশ নেবে।


আরো বিভিন্ন বিভাগের খবর