শিরোনাম :
প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন

চুমকিকে সভাপতি শিলা সম্পাদক

নিউজ রুম / ১৮৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
সংসদ সদস্য (এমপি) মেহের আফরোজ চুমকিকে সভাপতি ও শবনম জাহান শিলাকে সাধারণ সম্পাদক করে মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই দুজনের নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন মেহের আফরোজ চুমকি। তিনি গাজীপুর-৫ আসনের এমপি। আর শবনম জাহান শিলা সংরক্ষিত নারী আসনের এমপি।
মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি করা হয়েছে শাহেদা তারেক দিপ্তিকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন হাসিনা বারী চৌধুরী। দক্ষিণের সভাপতি হয়েছেন সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক পারুল আক্তার।


আরো বিভিন্ন বিভাগের খবর