শিরোনাম :
প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি সভা

নিউজ রুম / ১৯৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :আগামী ৭ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে জেলা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নৌ শক্তি মহড়া তিন দিনব্যাপী নৌ শক্তি প্রদর্শন কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। গতকাল পুলিশ সুপার কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, আশেক উল্লাহ রফিক, এমপি সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্ম নজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম,
জসিম উদ্দিন, মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ডিআই ওয়ান হাবিবুর রহমান, পরিদর্শক শওকত হোসেন ও পলাশ চন্দ্র সাহা।


আরো বিভিন্ন বিভাগের খবর