শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

পর্যটনসেবা খাতে বিনিয়োগকারিদের হয়রানি ও দুর্ভোগ লাঘবে ‘ওয়ানস্টপ সার্ভিস চালুর দাবী

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

রহমান মোর্শেদ :
পর্যটনসেবা খাতে বিনিয়োগকারিদের হয়রানি ও দুর্ভোগ লাঘবে ‘ওয়ানস্টপ সার্ভিস সেন্টার চালুসহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করেছে পর্যটন সংশ্লিষ্ট কয়েকটি ব্যবসায়ি সংগঠন।
মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ৪ টি ব্যবসায়ি সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতি, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি জেলা শাখা, হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন ও মেরিন ড্রাইভ রিসোর্ট মালিক সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নে সাড়ে ৩ লাখ কোটি টাকার বেশী ব্যয়ে সরকারের ১২ টি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে কক্সবাজার একটি আধুনিক ও বিশ্বমানের নগরীতে পরিণত হবে। এতে দেশি-বিদেশী পর্যটকদের কাছে কক্সবাজারের কদর আরও বাড়বে।
কিন্তু পর্যটন শিল্পখাতে বিনিয়োগকারিরা সেবা নিতে গিয়ে সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্টানগুলোর কাছে প্রতিনিয়ত নানা হয়রানি ও দুর্ভোগ পোহাতে হয়। তাই ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, বর্জ্য ব্যবস্থাপনায় এসটিপি স্থাপন, সাগরে নিরাপদ গোসলের ব্যবস্থাসহ পর্যটন খাতের উন্নয়নে ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল মুখ থুবড়ে পড়বে।

কক্সবাজারকে পর্যটন বিমুখ করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ব্যবসায়ি নেতারা বলেন, কিছু কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য নিয়ে সংবাদ প্রচার করায় পর্যটন শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে এ খাতে রাজস্ব আয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে কক্সবাজার হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি শাহ আলম চৌধুরী, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি জেলা শাখার সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার হেটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার এবং মেরিন ড্রাইভ রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুকিম খান সহ অনেকে উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর