শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

অপহরণের ৫৬ ঘন্টা পর মাটিতে পুঁতা বস্তাবন্ধী শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে:
মুক্তিপণের দাবিতে দিনাজপুরের খানসামায় অপহরণের ৫৬ ঘন্টা পর মাটিতে পুঁতা বস্তাবন্ধী শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আটক অপহরণকারিদের স্বীকারোক্তি মতো রবিবার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টায় খানসামা উপজেলার পাকেরহাটস্থ মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পার্শ্বে নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়ী চালক আব্দুস সালামের বাড়ির আঙ্গিনা খুঁড়ে বস্তাবন্ধী হাত-পা বাঁধা অবস্থায় শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এ সময় জেলা পুলিশের উবর্ধতন কর্মকর্তা,ডিবি পুলিশ এবং খানসামা থানা পুলিশ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাটি খুঁড়ে বস্তাবন্ধী হাত-পা বাঁধা সাত বছরের শিশু আরিফুরজ্জামান মরদেহ উদ্ধারের পর সেখানে হূদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়।
ঠাকুরগাঁও এ গ্রামের বাড়িতে অবস্থান করায় এ সময় বাড়ির মালিক নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়ী চালক আব্দুস সালাম বাড়িতে অনুপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন ঘরে বাড়িটিতে দু’জন ভাড়াটিয়া রেখেছেন। তারমধ্যে ভাড়াটিয়া হিসেবে এক অপহরণকারী রয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, অপহরণের ঘটনাটি ঘটে ২ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় খানসামা উপজেলার ইউপি ৪ নং খামার পাড়া ইউপি:র কায়েমপুর ডাক্তার পাড়া গ্রামে। দিন মজুর আতিউর রহমানের ছেলে আরিফুজ্জামানকে অপহরণের পর মুঠোফোনে এক লাখ মুক্তিপণ দাবি করে অপহরণকারিরা। অভিযোগ পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায়
এঘটনায় আমারা সন্দেহভাজন তিন যুবকে আটক করি। আটককৃতরা হলেন, কায়েমপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে
সরিফুল (২৪), গফুর উদ্দীন শাহপাড়া গ্রামের ওবায়দুরের ছেলে শামীম (২২) ও একই এলাকার মো. রিয়াজুলের ছেলে শাহিনুর। অপহরণ ঘটনায় জড়িত থাকার বিষয়ে তারা অস্বীকৃতি জানালেও কৌশলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে পুলিশ। রবিবার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টায় খানসামা উপজেলার পাকেরহাটস্থ মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পার্শ্বে নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়ী চালক আব্দুস সালামের বাড়ির আঙ্গিনা খুঁড়ে বস্তাবন্ধী হাত-পা বাঁধা অবস্থায় শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।
শিশু আরিফুজ্জামান বাড়ির অদূরে চেহেলগাজী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিলেন। মাটিতে পুঁতে রাখা হাত-পা বাঁধা শিশু আরিফুরজ্জামানের বস্তাবন্দী মরদেহটি মিলেছে বাড়ি থেকে কমপক্ষে সাত কিলো মিটার দূরে।


আরো বিভিন্ন বিভাগের খবর