শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না বরং সুরক্ষিত করে: প্রধানমন্ত্রী

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না বরং সুরক্ষিত করে। আমাদেরকে ভোট চুরির অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। ভোট চুরি করে ১৫ ফেব্রুয়ারি ইলেকশন করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলো খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গণভবন থেকে এক ব্রিফিংয়ে এসব বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীর গায়ে বিএনপির মারের দাগ রয়েছে। অত্যাচার, হত্যাকাণ্ডের শিকার হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।
শেখ হাসিনা বলেন, ২০০৯ এ ক্ষমতায় এসে সে নির্যাতনের জবাব আমরা দিতে পারতাম। কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না৷
তিনি বলেন, রাজনীতি করবে না মুচলেকা দিয়ে লন্ডনে গেছে তারেক জিয়া৷ খালেদাও তৈরি হয়েছিলো যাওয়ার জন্য। আমার বিরুদ্ধেও ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিলো। আমি ভয় পাইনি, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে ফিরে এসেছিলাম।


আরো বিভিন্ন বিভাগের খবর